২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপিটুনিতে ৫ ডাকাত নিহত, লিড

চট্টগ্রামের পটিয়ার কাশিয়া ইউনিয়নে শনিবার ভোরে গণপিটুনিতে পাঁচ ডাকাত নিহত এবং দুই ডাকাত আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 06:28 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৪/১৫ জনের একটি ডাকাতদল ভোর তিনটার দিকে ডাকাতির উদ্দেশ্যে গ্রামের একটি বাজারে হানা দেয়।

ডাকাতদের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসীদের সহায়তায় দোকানীরা বাজার ঘিরে ফেলে। একপর্যায়ে জনতা ধাওয়া করে সাত ডাকাতকে ধরে ফেলে। জনতার পিটুনিতে এসময় ঘটনাস্থলেই পাঁচ ডাকাত নিহত এবং অপর দু’জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচ ডাকাতেদর মৃতদেহ এবং গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে। পরে আহত দুই ডাকাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার আফতাব উদ্দিন আহামেদ বিডিনিউজকে জানান, ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে পাঁচ ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়।

নিজহত পাঁচ ডাকাতের পরিচয় পাওয়া গেছে। এরা হলো- নাজিম, নাছির, হারুন, অলোক বড়–য়া এবং রনজিৎ বড়–য়া। পিটুনিতে মারাত্মক আহত অপর দুই ডাকাত হচ্ছে হোসেন এবং ইলিয়াস।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহত ডাকাতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য বলে স্বীকার করেছে।

আহত ডাকাতদের পুলিশের হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়নাতদন্তের জন্যে নিহতদের লাশ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।