চট্টগ্রামে গণ পিটুনিতে ৫ ডাকাত নিহত
চট্টগ্রামের পশ্চিম পটিয়ার কাশিয়া ইউনিয়নে শনিবার ভোরে গণপিটুনিতে পাঁচ ডাকাত নিহত হয়েছে।
সূত্র জানায়, ১৪/১৫ জনের একটি ডাকাত দল ভোরে ডাকাতি করতে গেলে গ্রামবাসীরা তাদের উপস্থিতি টের পেয়ে ঐক্যবদ্ধ হয়ে ঘিরে ফেলে। এসময় তারা সাত ডাকাতকে বেদম পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ ডাকাত নিহত হয়।
নিহত ডাকাতরা হলো নাজিম, নাসির, হারুন, অলক বড়–য়া এবং রঞ্জিত বড়–য়া। পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে গণ পিটুনির শিকার অপর দু’ডাকাত ইলিয়াস এবং হোসেনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা পুলিশি হেফাজতে রয়েছে।
