নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮
নাটোর জেলার নলডাঙ্গা থানার বামননগর এলাকায় বৃহস্পতিবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুই ব্যক্তি নিহত এবং অপর আট জন আহত হয়েছে।
নিহতরা হচ্ছে, সদর উপজেলার দক্ষিণ বড়গাছার আব্দুস সাত্তারের স্ত্রী জাহানারা (৫৫) এবং তার নাতনি সোহানা (৮)।
আহতদের নলডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নলডাঙ্গাগামী একটি টেম্পো বিকেলে নাটোর-নলডাঙ্গা রোডে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দাদী জাহানারা ও নাতনি সোহানার মৃত্যু হয়।
এ ব্যাপারে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
