বান্দরবানে ১২টি বিদেশী গেরিলা গ্র“পের ১০০টি ক্যাম্প সক্রিয়
পার্বত্য জেলা বান্দরবানে এখন অন্তত: ১২টি বিদেশী গেরিলা গ্র“প তৎপর। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, মায়ানমার -- বান্দরবান সীমান্ত অঞ্চলে দূর্গম পাহাড়ি এলাকায় মায়ানমারের এসব গেরিলা গ্র“পের রয়েছে কমপক্ষে ১০০টি ক্যাম্প।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, শুধু গত ২০০৪ সালে এক বছরেই মুক্তিপণ আদায়ের জন্য এসব সশস্ত্র গেরিলা গ্র“প এপারের পাহাড়ি গ্রামগুলোতে হানা দিয়ে অপহরণ করেছে ৩৫ জনকে। মুক্তিপণ না দেয়ার দায়ে অপহৃতদের মধ্যে খুন করা হয়েছে ১৫ জনকে।
জানা যায়, মায়ানমার -- বান্দরবান -- কক্সবাজারের দূর্গম পাহাড় ও অরণ্যে ঘেরা সীমান্তের প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ এলাকা বাংলাদেশের স্বাধীনতার পর গত ৩৪ বছর ধরেই অরক্ষিত। দূর্গমতার সুযোগে ওপার থেকে মাঝে মাঝেই বিদেশী গেরিলা গ্র“পগুলো এপারের লোকালয়ে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপতৎপরতা চালায়।
এছাড়া গেরিলা যুদ্ধের খরচ জোগাতে এসব সশস্ত্র গ্র“প অস্ত্র চোরাচালান, মাদক ও কাঠ চুরির অবৈধ ব্যবসার সাথেও জড়িয়ে পড়েছে।
মাঝে মাঝে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা ও বাংলাদেশের বিডিআর ভ্রাম্যমান এসব গেরিলা গ্র“পগুলোর হাইড -- আউট বা অস্থায়ী ছাউনিতে অভিযান পরিচালনা করে এসব ছাউনি ভেঙে দেয়। উদ্ধার করা হয় বিপুল পরিমান একে -- ৪৭, এম -- ১৬ রাইফেল, মর্টারসহ অত্যাধুনিক অস্ত্র-শস্ত্র ও গোলা-বারুদ।
বৃহস্পতিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গল থেকে উদ্ধার করা হয় ২০টি একে--৪৭ রাইফেলসহ বিপুল পরিমান গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র। পাহাড়ের স্থানীয় সূত্রগুলো বলছে, এসব অস্ত্র ইসলামী জঙ্গি গ্র“প রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) একটি অস্ত্রের চালান।
গভীর অরণ্যে গেরিলা গ্র“পগুলোর তত্বাবধানে চাষ হওয়া একাধিক গাঁজা ও আফিমের ক্ষেতও নিরাপত্তা বাহিনী ধ্বংস করেছে।
এছাড়া গেরিলা গ্র“পগুলোর সঙ্গে একাধিকবার বিডিআর সদস্যদের ক্রস ফায়ারে অসংখ্য হতাহতের ঘটনাও ঘটেছে।
মায়ানমার -- বান্দরবান সীমান্তে এখন সক্রিয় গ্র“পগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ইউনাইটেড পার্টি অব আরাকান (নুপা), আরাকান রোহিঙ্গা ইন্টারন্যাশনাল ফ্রন্ট (আরিফ), ন্যাশনাল ই্উনাইটেড ফ্রন্ট অব আরাকান (নাফা), আরাকান পিপলস আর্মি (এপিএ), ডেমোক্রেটিক পার্টি অব আরাকান (ডিপিএ), আরাকান আর্মি (এএ), আরাকান কমিউনিস্ট পার্টি (এসিএ), আরাকান ন্যাশনাল পার্টি (এএনপি), আরাকান লিবারেশন পার্টি (এএলপি) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)।
এই গেরিলা গ্র“পগুলোর বান্দরবানের লামা, আলিকদম, রুমা, নাইক্ষংছড়ি, থানচি, রোয়াংছড়িসহ বিভিন্ন দূর্গম পাহাড়ে রয়েছে শতাধিক ক্যাম্প। এ সব ক্যাম্পের অধিকাংশই আবার অরক্ষিত সীমান্ত এলাকায়।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি স্বাক্ষরের আগে সন্ত্রাস দমনে বান্দরবানে নিয়মিত বাহিনীগুলোর পাশাপাশি দুর্ধর্ষ শিকারী মুরং জনজাতির যুবকদের সংগঠিত করে গঠন করা হয়েছিলো মুরং বাহিনী। শান্তিচুক্তির পর কয়েক বছর আগে মুরং বাহিনী বিলুপ্ত করায় এখন অন্য যে কোনো সময়ের চেয়ে জেলায় বিদেশী গেরিলা গ্র“পের অপতৎপরতা বেড়েছে।
এছাড়া অন্য দুই পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগাড়াছড়িতেও রয়েছে শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), জামা’আতুল মুজাহিদীন অব বাংলাদেশসহ (জেএমবি) একাধিক সশস্ত্র জঙ্গি গ্র“পের তৎপরতা।
বৃহস্পতিবারও ইউপিডিএফ’র চারজন সদস্য একে--৪৭ রাইফেলসহ ধরা পড়ে। এ পর্যন্ত জেএমবির গ্রেফতারকৃত স্থানীয় নেতাদের স্বীকারোক্তি অনুযায়ী, খাগড়াছড়ির দূর্গম চেঙড়াছড়ার পাহাড়ে রয়েছে তাদের একাধিক প্রশিক্ষণ শিবির।
অন্যদিকে ২০০১ সালে রাঙ্গামাটির নানিয়ার চরের কালাপাহাড়ে তিনজন বিদেশীকে নয় কোটি টাকা মুক্তিপণের দাবিতে ইউপিডিএফ একমাস ধরে জিম্মী করে রাখে। শান্তিচুক্তির পর চুক্তির পক্ষে--বিপক্ষের সশস্ত্র সংঘর্ষে এ পর্যন্ত আনুমানিক ৩০০ জন নিহত হয়েছে।
হতাহতের সঠিক পরিসংখ্যান এখন নিরাপত্তা বাহিনী তো বটেই, এমনকি উভয় গ্র“পের কাছেও নেই।
শান্তিচুক্তি পক্ষীয় জনসংহতি সমিতির একজন শীর্ষ স্থানীয় নেতা বিডিনিউজকে বলেন, পাহাড়ের সশস্ত্র সন্ত্রাস নিরাপত্তা বাহিনীর নজরদারির ভেতরেই হচ্ছে। এমনকি অধিকাংশ ক্ষেত্রে এসব সন্ত্রাসের পেছনে রয়েছে একটি বিশেষ মহলের স্বার্থ।
তিনি বলেন, ওই বিশেষ মহলটি অস্ত্র দিয়ে অর্থ দিয়ে ইউপিডিএফ নামধারী সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। ইউপিডিএফ সৃষ্টি করা হয়েছে জনসংহতি সমিতিকে দমন করা তথা পাহাড়ে অশান্ত পরিস্থিতি জিইয়ে রাখার জন্য।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমনস্ত্রী মনিস্বপন দেওয়ান এ বিষয়ে বিডিনিউজকে বলেন, পার্বত্যাঞ্চলে কোনো কোনো সন্ত্রাসী মহল পার্বত্য শান্তিচুক্তির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এদেরকে দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে দেওয়া যায় না।
তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সচেতন মহলের উচিত হবে এসব অপশক্তিকে প্রতিহত করা।
উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বলেন, আমাদের সকলেরই উচিত হবে দেশের স্বার্থে, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে এসব সন্ত্রাসী গোষ্ঠিকে প্রতিহত করা।
তবে বান্দরবানে বৃহস্পতিবার রাতভর উদ্বার করা অস্ত্রশস্ত্রগুলো কোন সন্ত্রাসী গোষ্ঠির, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সেনা, র্যাব, বিডিআর বা নিরাপত্তা বাহিনীর কোনো সংস্থা এ বিষয়ে মুখ খোলেনি।
