২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৩ জঙ্গি গ্রেপ্তার, হাতবোমা উদ্ধার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব), গোয়েন্দা ও থানা পুলিশ মঙ্গল ও বুধবার গাজীপুরের বিভিন্ন স্থান থেকে ১৭ আগস্টের বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে তিন জঙ্গিকে গ্রেপ্তার এবং সন্দেহভাজন আরও ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

এছাড়া পুলিশ বুধবার শহরের উত্তর বিলাসপুর এলাকার যুবক রেজার বাসা থেকে দুটি হাতবোমা এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। অভিযোগ রয়েছে, রেজা গাজীপুরে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের নেতৃত্ব দিয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে বোমা বিস্ফোরণের দিন পাওয়া লিফলেটগুলোর মতো লিফলেট পাওয়া গেছে।