২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়িতে মেশিন গানসহ ১৫টি অস্ত্র উদ্ধার

বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর সদস্যরা এক যৌথ অভিযান চালিয়ে বুধবার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্ত এলাকা থেকে একটি মেশিন গান, একটি সাবমেশিন গান ও ১৩টি রাইফেল উদ্ধার করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

বিডিআর সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্টে মাইন ডিটেক্টর দিয়ে তল্লাশি চালিয়ে বৃটেনের তৈরি একটি মেশিন গানসহ এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে শনিবার থেকে শুরু হওয়া এ অভিযানে একই এলাকা থেকে দু’দফায় মাটি খুঁড়ে বিভিন্ন অস্ত্রের ২১,৩০০ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়েছিল।