২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ওয়াসার অভিযান অব্যাহত, ১১ লাখ টাকা আদায়

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধ পানির সংযোগ, অবৈধ নলকূপ ও বিল খেলাপীদের বিরুদ্ধে ওয়াসার অভিযান বুধবারও অব্যাহত ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

মতিঝিল ও দিলখুশা এলাকায় বুধবার মধুমিতা সিনেমা হলসহ বেশ কয়েকটি হোল্ডিংয়ে অভিযান চালিয়ে কর্তৃপক্ষ নগদ এক লাখ টাকা এবং আরও ১০ লাখ টাকার চেক আদায় করে।

এসময় মধুমিতা সিনেমা হলের ম্যানেজারকে সাময়িকভাবে আটক করা হয়।

ওয়াসার ম্যাজিস্ট্রেট কাজী ওয়াছিউদ্দিনের নেতৃত্বে একটি দল মতিঝিলের ৬, ৫৫, ১৬০, ১৬১ এবং দিলখুশার ৬১ নম্বরসহ মোট সাতটি হোল্ডিংয়ে অভিযান চালায়।

ওয়াসা সূত্র জানায়, এসব হোল্ডিংয়ে ওয়াসার মোট বকেয়ার পরিমাণ প্রায় ৩১ লাখ টাকা। এর মধ্যে নগদ ও চেকে মোট ১১ লাখ টাকা আদায় হয়েছে।

ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় বৃহস্পতিবারও অভিযান অব্যাহত থাকবে।