নীলফামারীতে আরও ২ জঙ্গী গ্রেপ্তার
১৭ আগস্টের ধারাবাহিক বোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে পুলিশ মঙ্গলবার রাতে জেলার জলঢাকা থেকে আরও ২ জন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, জেলার জলঢাকা উপজেলার তালুক সৌলমারী এলাকা থেকে নইমুদ্দীনের পুত্র দিদার (৪০) এবং ভবণচুড় গ্রাম থেকে আব্দুল কাদের (৩২) নামে এই দু’ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের রিমান্ড আবেদনের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে গত ২৯ আগস্ট গ্রেপ্তারকৃত নীলফামারী জজ আদালতের আইনজীবি সহকারী মতিয়ার রহমানকে (৪৮) ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বুধবার জেলা জজ আদালত প্রাঙ্গনে আইনজীবি সহকারী সমিতি কার্যালয়ে মতিয়ার রহমানের একটি কাঠের বাক্স থেকে পুলিশ বেশ কিছু ইসলামী বই ও ইসলামী ছাত্র শিবিরের লিফলেট উদ্ধার করেছে।
