২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় খেজুর হত্যা মামলায় ড. গালিবের জামিন না মঞ্জুর

নওগাঁর রানীনগর থানার চরমপন্থী ইদ্রিস আলী খেজুর হত্যা মামলায় আদালত পুনরায় আহলে হাদীস আন্দোলনের আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ড. আসাদুল্লাহ গালিব এবং তার সহযোগীদের জামিন না মঞ্জুর করেছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

বুধবার খেজুর হত্যা মামলার হাজিরার তারিখ থাকলেও নিরাপত্তাজনিত কারণে ড. গালিব ও তার সহযোগীদের আদালতে হাজির করা হয়নি।

আসামিদের অনুপস্থিতিতে এডভোকেট আবু বেলাল হোসেন ড. গালিব ও তার তিন সহযোগির জামিনের আবেদন জানান। নওগাঁর ১নং ফৌজদারী আদালতের বিচারক শফিকুল ইসলাম শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন এবং আগামী ২৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।