২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলারাইটস’র মানবাধিকার ও ইন্টারনেট বিষয়ক কর্মশালা সমাপ্ত

রাজধানীতে ‘প্রমোটিং হিউম্যান রাইটস থ্রু ইন্টারনেট’ শীর্ষক তিনদিনব্যাপী কর্মশালা বুধবার শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় মানবাধিকার বিষয়ক ওয়েব পোর্টাল বাংলারাইটস ও অলোকচিত্র সংগঠন দৃক এ কর্মশালা আয়োজন করে। ঢাকার বাইরের ছয়টি প্রেসক্লাবের আটজন সাংবাদিক এবং ১১টি শীর্ষ মানবাধিকার সংগঠনের ১৩ জন কর্মী এতে অংশ নেন।

সোমবার শুরু হওয়া কর্মশালায় বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন ড. হামিদা হোসেন, আফসান চৌধুরী, ড. শহিদুল আলম, আজিজুর রহিম পিউ, পাভেল পার্থ, তাসনিম খলিল প্রমুখ।

সমাপনি দিনে কর্মশালায় উপস্থিত সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন ব্রিটিশ কাউন্সিলের পরিচালক জুন রোলিনসন।