২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পুলিশের সাথে ক্রসফায়ারে চরমপন্থি ক্যাডার নিহত

ঝিনাইদহে মঙ্গলবার গভীর রাতে পুলিশের সাথে চরমপন্থিদের গুলি বিনিময়কালে ক্রস ফায়ারে বিপ্লবী কমিউনিস্ট পার্টির শীর্ষ ক্যাডার তকদির হোসেন লতা (৪০) নিহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

পুলিশ ঘটনাস্থল থেকে দু’রাউন্ড গুলিসহ একটি শর্টারগান উদ্ধার করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে তারা তালশার গ্রাম থেকে তকদিরকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ গভীর রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীকুণ্ডু এলাকায় গেলে সেখানে ওঁৎ পেতে থাকা তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে কমপক্ষে ৫০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। বন্দুকযুদ্ধ চলাকালে পালিয়ে যাওয়ার সময় ক্রসফায়ারে পড়ে তকদির নিহত হয়। গুলি চলাকালে তিনজন কনস্টেবল সামান্য আহত হয়।

ঝিনাইদহ পুলিশ সুপার আকরাম হোসেন জানান, নিহত তকদিরের বিরুদ্ধে দুটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে। একটি মামলায় তার ১৪ বছরের জেল হয়।