উত্তরায় সড়ক দুর্ঘটনায় আহত ১১
রাজধানীর উত্তরার আশুলিয়ায় কাছে সুইচ গেট এলাকার কাছে বুধবার সকাল ১১টায় সড়ক দুর্ঘটনায় ১১ জন আহত হয়েছে।
সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ছালছাবিল পরিবহন (ঢাকা মেট্রো-১৪-২৭৭০) একটি অটোরিক্সাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী বস্তিতে ঢুকে পড়ে।
এতে অটো রিক্সাচালক ও বস্তির ১০ জন লোক আহত হয়।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মাওলানা ভাসানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে আলমগীর, নকুল, মোহন, স্বপন ও রোকনের অবস্থা আশংকাজনক।
পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
