মোহাম্মাদপুরে গার্মেন্টস কর্মী খুন
রাজধানীর মোহাম্মদপুর থানার বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মঙ্গলবার রাতে এক গার্মেন্টস কর্মীকে গুলি করে খুন করেছে।
পুলিশ জানায়, নিহতের নাম হাসিনা আক্তার (১৮)।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসিনার বাবা রমিজ উদ্দিন সরকার এবং তার গ্রামের বাড়ি শরিয়তপুরে। হাসিনা ওই হাউজিং সোসাইটি আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় মা-বাবার সঙ্গে থাকতো।
মঙ্গলবার রাত ৯ টার দিকে ব্যক্তিগত কাজে হাসিনা বাসা থেকে বের হয়ে ১৫ নম্বর সড়কে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পিস্তল দিয়ে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। গলায় গুলিবিদ্ধ অবস্থায় আহত হাসিনাকে পথচারিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে ১০ টার দিকে সে মারা যায়।
তাৎক্ষণিকভাবে ওই হত্যাকাণ্ডের কারণ যায়নি।
