২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগের দুই গ্রপের মধ্যে সংঘর্ষ, আহত পাঁচ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে আজম নাসির গ্রুপের কর্মীরা মামুন গ্রুপের ওপর চড়াও হলে এ এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় এক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।

সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মীরা হচ্ছে উৎপল অধিকারি শাওন, বদরুল আহমেদ বিদ্যুৎ, হাবিবুর রহমান অপু, রাশেদুল হাসান রাজিন এবং ইকরামুল হোসাইন রাসেল।

সোমবার বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের সিট নিয়ে বিবাদের জের ধরে মামুন গ্রুপ নাসির গ্রুপের দুই কর্মীকে মারধোর করে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নাসির গ্রুপ মঙ্গলবার বেশ কিছু বহিরাগতসহ এক নম্বর গেইটে একত্রিত হয়। মামুন গ্রুপের কর্মীরা ক্যাম্পাসে ফিরে এলে তারা লাঠিসোটা নিয়ে মামুন গ্রুপের ওপর হামলা চালায়। এতে মামুন গ্রুপের পাঁচজন আহত হয়।

আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।