২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক মিশনে সচিব পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগে বিধিমালা অনুসরণ করা হচ্ছে না, সচিবরা ক্ষুব্ধ

সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাদের আন্তর্জাতিক মিশনে নিয়োগ দেওয়ার বিধান কার্যকর হচ্ছে না। এতে প্রশাসনে আন্তর্জাতিক মিশনে যেতে আগ্রহী কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

প্রচলিত বিধিমালা অনুযায়ী, প্রশাসনের সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কমপক্ষে নয়জন কর্মকর্তা আন্তর্জাতিক মিশনে হাইকমিশনার অথবা রাষ্ট্রদুত হিসেবে নিয়োগ পেতে পারেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত সামরিক ও রাষ্ট্রপতি শাসিত সরকারের আমলে এ নিয়ম অনুসরণ করেই বিদেশী মিশনগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে। দুতাবাসগুলোতে প্রচলিত বিধিমালা অনুযায়ী সচিব পদমর্যাদার সিএসপি কর্মকর্তাই তখন নিয়োগ পেতেন।

কিন্তু ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর থেকে ওই কোটা অনুসরণ করা হচ্ছে না। বর্তমানে দুতাবাস ও মিশনগুলোতে সচিব পর্যায়ে একমাত্র কর্মকর্তা আবুল কাশেম নিয়োজিত রয়েছেন। এর বাইরে সকলেই ফরেন সার্ভিস অথবা রাজনৈতিকভাবে মনোনিত ও চুক্তিভিত্তিক নিযুক্ত।

সূত্র জানায়, বর্তমানে প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব পর্যায়ের অনেক কর্মকর্তাই পোস্টিং না হওয়ায় সংস্থাপন মন্ত্রণালয় ওএসডি হিসেবে রয়েছেন।