সার্ক দেশসমূহের সাংবাদিকদের জন্য ভিসামুক্ত ব্যবস্থার আহ্বান জানালেন রেড্ডি
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এস জয়পাল রেড্ডি দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাভুক্ত (সার্ক) দেশগুলোর সর্বজনস্বীকৃত সাংবাদিকদের জন্য ভিসামুক্ত চলাচলের ব্যবস্থা প্রবর্তনের আহ্বান জানিয়েছেন।
কাঠমান্ডুতে অনুষ্ঠানরত সার্কভুক্ত দেশসমূহের তথ্যমন্ত্রীদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সার্ক দেশসমুহের সর্বজনস্বীকৃত সাংবাদিকদের জন্য ভিসা মুক্ত সুবিধা দেওয়ার ব্যাপারে ভারত উন্মুক্ত। আমরা অন্যান্য সদস্য দেশসমুহের প্রতিও বিষয়টি বিবেচনার জন্য আবেদন জানাই। এ অঞ্চলের দেশগুলোর সাংস্কৃতিক বন্ধন জোরদার করতে চলচ্চিত্র উৎসবের ধারণাকেও স্বাগত জানান তিনি ।
রেড্ডি বলেন, আঞ্চলিক গ্রুপ হিসেবে সার্ককে শক্তিশালী করে তুলতে সকল সদস্য দেশের মধ্যে সমঝোতা বাড়াতে হবে।
