২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে শ্রমিকদের ওপর বিএসএফ-এর গুলি, আহত ১০

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) মঙ্গলবার সকালে হঠাৎ করে কসবার সালদা নদীর কাছে কর্মরত শ্রমিকদের ওপর অতর্কিতে গুলি চালালে ১০ শ্রমিক আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 12:36 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

স্থানীয় সূত্র জানায়, বিএসএফ বাংলাদেশ সীমান্ত থেকে আহত দুই শ্রমিককে জোর করে ধরে নিয়ে যায়।

সূত্র জানায়, সকাল আটটার দিকে বিএসএফ সালদা নদীর তীরে বালু উত্তোলনরত শ্রমিকদের ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে।

আহতদের মধ্যে রফিকুল ইসলাম এবং রফিককে আশংকাজনক অবস্থায় কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ স্থান ত্যাগ করে।

সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।