২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকসই উন্নয়নের জন্য শিক্ষাক্ষেত্রে জেন্ডার বৈষম্য দূর করতে হবে

রাজধানীতে অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা বলেছেন, শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়ে বৈষম্যের কারণে টেকসই জাতীয় উন্নয়ন বাধাগস্ত হচ্ছে। এ সমস্যা দূর করতে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বক্তারা বলেন, মেয়েরা যাতে যৌতুক ব্যবস্থা প্রতিরোধে এবং স্থানীয় সরকার ব্যবস্থার ক্ষেত্রে নিজ সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেজন্য তাদের শিক্ষার ওপর জোর দিতে হবে।

বিয়াম মিলনায়তনে সোমবার ‘মাধ্যমিক শিক্ষায় জেন্ডার প্রবনতা’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা একথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর মাধ্যমিক স্তরে শিক্ষাদানের মান উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দিলারা হাফিজ। কানাডা হাইকমিশনের প্রথম সেক্রেটারি রবিন রাগলস, এডিবি’র সিনিয়র কান্ট্রি প্রোগ্রাম স্পেশালিস্ট পুতু কামায়ানা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধিবেশনে চারটি প্রবন্ধ পাঠ করা হয়।