২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় বনরক্ষীদের পিটুনিতে একজন নিহত, এলাকায় বিক্ষোভ

কক্সবাজারের চকরিয়ায় বনরক্ষীরা গাছ চুরির অভিযোগে নূর মোহাম্মদ (৩৫) নামের এক ব্যক্তিকে রোববার রাতে পিটিয়ে হত্যা করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 03:52 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী সোমবার মিছিল বের করলে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত আরও পাঁচ ব্যক্তি আহত হয়েছে।

জানা গেছে, রোববার রাতে চকরিয়ার রিং বং সংরক্ষিত বনাঞ্চল এলাকায় গাছ চুরির অভিযোগে বন বিভাগের রক্ষীরা নূর মোহাম্মদকে আটক করে। আটকের পর বেধড়ক পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।