২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএমইএ কে যন্ত্রপাতি সরবরাহ করেছে জিটিজেড

জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান জিটিজেড, বিদ্যমান সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)কে বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 03:01 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

কোটামুক্ত পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির জন্যে এসব দেওয়া হয়েছে বলে জিটিজেড সূত্র জানায়।

ঢাকায় বিকেএমইএ অফিসে রোববার প্রতিষ্ঠানটির ঢাকা ও নারায়নগঞ্জ অফিসের প্রশাসন বিভাগকে আরও উন্নত করতে ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস) সরবরাহ করা হয়। এসময় জেটিজেডের প্রোগ্রাম কোর্ডিনেটর পল ওয়েজার্স, প্রজেক্ট ম্যানেজার ডেভিড অ্যাম্বাডার ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যাডভাইজর আমিনা চৌধুরী এবং বিকেএমইএ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলুল হক, পরিচালক একেএম জাহিদুল হক, শামসুল হক এবং জিএম হায়দার আলী।

জিটিজেডের এ সহায়তা বিকেএমইএ’র কার্যক্রমকে আরও উন্নত করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাইভেট সেক্টরের উন্নয়নে জিটিজেডের ‘প্রোগ্রেস’ কর্মসূচির আওতায় জিটিজেড গত বছর বিকেএমইএ’র সাথে দীর্ঘ মেয়াদী সহযোগিতা চুক্তি করে।