২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলায় বন্যা পরিস্থিতির অবনতি

কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে আসা ঢলে বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

নতুন করে অনেক এলাকার রোপা আমন, বীজতলা এবং মৌসুমী ফসল তলিয়ে গেছে।

সারিয়াকান্দি কন্ট্রোল রুম সূত্র জানায়, রোববার যমুনা নদীর পানি পাঁচ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার এবং বাঙালি নদীর পানি চার সেন্টিমিটার বেড়ে বিপদসীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে নারচি ইউনিয়নের চরগোদাগাড়ী, চরভেড়ামারা, চরহরিনা, কুপতলা, চরগোসাইবাড়ী, চরকাটাখালি, মাছিরপাড়া, ডুমকান্দি, বাঁশহাটা, ভেলাবাড়ির অধিকাংশ জমির রোপা আমন, বীজতলা ও বিভিন্ন মৌসুমী ফসল ডুবে গেছে। ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

অন্যদিকে সোনাতলায় পৌর এলাকা, সদর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের অধিকাংশ গ্রামের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।