২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেএমসি সভাপতি খুলনায়: বরাদ্দ পেয়েও পাটকলগুলো শ্রমিক-কর্মচারীর পাওনা বকেয়া রেখেছে

খুলনা অঞ্চলের আটটি পাটকলের সার্বিক অবস্থা দেখার জন্য বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি সভাপতি এএফএম সোলায়মান চৌধুরী খুলনা সফরে রয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 07:58 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

রোববার সন্ধ্যায় খূলনায় পৌঁছে জেজেআই ও কার্পোটিং জুট মিল দুটি পারির্শন করেন তিনি। ৩১ আগষ্ট পর্যন্ত খুলনায় অবস্থান করবেন এবং এ অঞ্চলের সবগুলো পাটকল পরিদর্শন করবেন ।

এদিকে ইতোমধ্যে মিলগুলোতে পাটের পাইলিং এর কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই সকল মিল উৎপাদনে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজেএমসি দুই দফায় খুলনার আটটি পাটকলের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করলেও মিলগুলো মোট ১৫ কোটি টাকার পাট ক্রয় করেছে। যে কারণে শ্রমিক কর্মচারীর বকেয়া পাওনা পরিশোধে বিলম্ব হচ্ছে। এর মধ্যে ক্রিসেন্ট জুট মিল ৫০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে ২৯ হাজার চার কুইন্টাল পাট ক্রয় করেছে অথচ শ্রমিক কর্মচারীদের বকেয়া রয়েছে তিন কোটি ২৫ লাখ টাকা।

প্লাটিনাম জুট মিল পেয়েছে দু’কোটি টাকা, পাট ক্রয় করেছে ১২ হাজার চার শত কুইন্টাল, শ্রমিক কর্মচারীদের রকেয়া রয়েছে দশ কোটি ২৯ লাখ টাকা। পিপলস জুট মিল এক কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ পেয়ে ১০ হাজার তিনশত কুইন্টাল পাট ক্রয় করেছে, শ্রমিক কর্মচারীদের বকেয়া ১২ কোটি ৮১ লাখ টাকা পরিশোধ হয়নি। স্টার জুট মিল ১ কোটি ৭৫লাখ টাকা পেয়ে পাট ক্রয় করেছে ১০ হাজার তিনশ’ কুইন্টাল। আলীম এক কোটি ৫০ লাখ টাকা পেয়ে পাট ক্রয় করেছে পাঁচ হাজার নয়শত কুইন্টাল, শ্রমিক কর্মচারীদের রকেয়া রয়েছে চার কোটি ৭৭ লাখ টাকা। এছাড়াও ইস্টার্ন, জেজেআই, কার্পেটিং তাদের বরাদ্দের চেয়ে অনেক বেশি টাকার পাট ক্রয় করেছে। অথচ এদের সকলের ক্ষেত্রেই শ্রমিক কর্মচারীর কোটি টাকার বেতন ভাতা বকেয়া রয়ে গেছে।