২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে প্রচারপত্র বিলি করবে ডিসিসি

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নগরীর ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারপত্র বিলি করার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

এ কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনারদের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার নগর ভবনে ডিসিসির এডিসসহ মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা বিষয়ক জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক সাংসদ অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমদ।

সভায় ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম, বিশিষ্ট লেখক ইমদাদুল হক মিলন, রফিকুল ইসলাম সরকার ও ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন আহম্মদ বক্তব্য রাখেন।

সভায় বিভিন্ন বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের এ কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।