৯ জানুয়ারি পবিত্র হজ্ব, ৬০ হাজার যাত্রী অংশ নিচ্ছেন
২০০৬ সালের ৯ জানুয়ারি (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে। এবার ব্যালটি এবং নন-ব্যালটি মোট ৬০ হাজার যাত্রী হজ্বে অংশগ্রহণ করছেন।
ধর্ম মন্ত্রনালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এরমেধ্য ব্যালটি চার হাজার এবং নন-ব্যালটি ৫৬ হাজার হজ্বযাত্রী রয়েছেন। ব্যালটি হজ্বযাত্রীদের বিমান টিকিট, ভিসা, বৈদেশিক মূদ্রাসহ আনুষঙ্গিক ব্যবস্থা সরকারি উদ্যোগে করা হবে।
এতে জানানো হয়, নন-ব্যালটি হজ্বযাত্রীদের ক্ষেত্রে এই উদ্যোগ গ্রহণ করবে ধর্ম মন্ত্রনালয় অনুমোদিত এজেন্সি।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ব্যালটিদের মধ্যে ‘সবুজ’ ক্যাটাগরির হজ্বযাত্রীদের আবাসন ব্যবস্থা উন্নত হবে। সবধরণের খরচসহ সবুজ ক্যাটাগরির যাত্রীদের মোট খরচ পড়বে এক লাখ ৫৮ হাজার ১৭২ টাকা। ‘নীল’ ক্যাটাগরির হজযাত্রীদের মোট খরচ লাগবে এক লাখ ৪০ হাজার ১৭২ টাকা। নন-ব্যালটিদের জন্য হজ্ব এজেন্সির প্যাকেজ অনুযায়ি খরচ হবে।
