যশোরে মাদ্রাসা থেকে তাজা বোমা উদ্ধার
যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় রোববার সকালে একটি মাদ্রাসার শ্রেণীকক্ষ থেকে পুলিশ তাজা বোমা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, হিজবুল্লাহ মাদ্রাসা থেকে সকাল ১০টার দিকে ওই বোমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোমার সঙ্গে ১৭ আগস্ট সারাদেশে বিস্ফোরিত বোমার মিল রয়েছে। পরে বোমা বিশেষজ্ঞরা এটিকে নিস্ক্রিয় করেন।
