২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে চরমপন্থী গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শনিবার সন্ধ্যায় দৌলতদিয়া দুই নম্বর ফেরী ঘাট থেকে সর্বহারা দলের নেতা লোকমান হোসেন লালকে গ্রেফতার করেছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 09:53 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

গোয়ালন্দ ঘাট থানার ওসি জানান, লালের বাড়ি পাংশা থানার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামে। তার বিরুদ্ধে রাজবাড়ী, গোয়ালন্দ এবং পাংশা থানায় খুন, রাহাজানি, চাঁদাবাজি ও অস্ত্রসহ প্রায় দশটি মামলা রয়েছে।

রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছিল।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এ নিয়ে দু’দিনে মোট চার চরমপন্থিকে গ্রেফতার করল।