হাইকোর্ট বিভাগে নিয়োগপ্রাপ্ত ৫ বিচারপতির শপথ গ্রহণ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত পাঁচজন অতিরিক্ত বিচারপতি শনিবার শপথ গ্রহণ করেছেন।
সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এ শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন নতুন বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান।
নিয়োগপ্রাপ্ত বিচারকরা হলেন বিচারপতি এটিএম ফজলে কবীর, বিচারপতি মোঃ মিফতাহ উদ্দিন চৌধুরী, বিচারপতি একেএম আসাদুজ্জামান, বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
