১ সেপ্টেম্বর থেকে ঢাকায় ভিয়েতনাম সাংস্কৃতিক সপ্তাহ শুরু
ভিয়েতনামের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ-ণ্ডভিয়েতনাম সংস্কৃতি বিনিময় চুক্তির আওতায় ১ সেপ্টে¤¦র থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে ভিয়েতনাম সাংস্কৃতিক সপ্তাহ।
অনুষ্ঠানে অংশ নিতে ১৪ সদস্যের একটি ভিয়েতনামী সাংস্কৃতিক প্রতিনিধি দল আগামী ১ সেপ্টেম্বর ঢাকা আসছে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন ভিয়েতনামের থাই নুয়েন প্রদেশের সংস্কৃতি ও তথ্য দপ্তরের মহাপরিচালক নূয়েন থি হোয়াং দেপ।
প্রতিনিধি দলটি ঢাকা ও চট্টগ্রামে তিনটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। এছাড়াও জাতীয় যাদুঘরে ভিয়েতনামের জাতীয় সংস্কৃতির পরিচিতিমূলক ‘স্মাইল অব ভিয়েতনাম’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে।
প্রদর্শনীটি ২ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
প্রতিনিধি দলটি বাংলাদেশ জাতীয় যাদুঘরসহ বাংলাদেশের অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করবে।
