মেহেরপুরের পাটবীজ খামারে কীটনাশক ছিটাতে গিয়ে ১৫ জন বিষাক্রান্ত
মেহেরপুরের গাংনী উপজেলার পাটবীজ খামারে কীটনাশক ছিটাতে গিয়ে শনিবার ১৫ জন কৃষক বিষাক্রান্ত হয়েছে।
আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্তরা হলেন, আনছার আলী (৬০), জাকিরুল (৪৫), হিল্লোল (৩০), আব্দুল কাদের (৪৪), রেজাউল (৩৪), হুজাইফা হক (২০), আবুল কাশেম (৫৯), ওসমান (৩৫), আলী মোহাম্মদ (৪৭), আব্দুল আলী (২৭)সহ আরো ৫ জন।
হাসপাতালে ভর্তি হওয়া ১০ জনের অবস্থা আশংকাজনক।
