২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় পুকুরিয়ায় ছাদ থেকে পড়ে চীনা প্রকৌশলীর মৃত্যু

বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছাদ থেকে পড়ে শনিবার ঝোং জী (৩৫) নামে একজন চীনা প্রকৌশলীর মৃত্যু ঘটেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চায়না সিএমসি কোম্পানির প্রকৌশলী ঝোং জী শনিবার সকালে বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনের ছাদে ওঠেন। হঠাৎ করে তিনি সেখান থেকে মাটিতে পড়ে মাথায় ও বুকে আঘাত পান।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।