ঢাকা কেন্দ্রীয় কারাগারে ২ হাজতির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে শনিবার দুই হাজতির মৃত্যু হয়েছে। এরা হচ্ছে-সুলতান (৪০) এবং ইয়ারউদ্দিন (৪২)।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওই দুই হাজতিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তবে চিকিৎসকরা তাদের মৃত্যুর কারণ জানাতে পারেননি। চিকিৎসকরা জানান, ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
