২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিষ্ফোরণ মামলার ৬ আসামীকে শনিবার ঢাকার জয়েন্ট ইন্টারোগেশন সেলে নেওয়া হচ্ছে

বরিশাল নগরীর জেলখানা ও সরকারি ব্রজমোহন বিশ্ববিদ্যালয়ে সিরিজ বোমা হামলার ঘটনায় পুলিশ প্রশাসন শুক্রবার রাত পর্যন্ত ছয়জন আসামীকে গ্রেফতার করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 02:13 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

শনিবার বিকাল তিনটার দিকে গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার জয়েন্ট ইন্টারোগেশন সেলে নেওয়া হচ্ছে।

এদিকে শুক্রবার রাতে পুলিশ প্রশাসন নগরীর পুরাতন পাড়া থেকে মারুফ (২৩), নতুনবাজার থেকে সাইদুল ইসলাম (২৫) এবং জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি থেকে জসিম উদ্দিনকে গ্রেফতারের পর তাদেরকে জেলখানা এবং ব্রজমোহন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা বিষ্ফোরণের মামলায় আসামী করে প্রত্যেকের বিরুদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এর প্রেক্ষিতে শনিবার দুপুরের দিকে প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রট মুনিম হাসান গ্রেফতারকৃত সাইদুল, জসিম ও মারুফের প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নিয়ে জিঞ্জাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেন।

এর আগে একই মামলায় আল-ইকরাম ইসলামী সমাজ কল্যাণ সংস্থার দুই কর্মকর্তাসহ দৃষ্টি প্রতিবন্ধী সোলায়মানকে আসামী করা হয়।