ঢাবি ছাত্রকে অজ্ঞান অবস্থায় মিনিবাস থেকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্মল অধিকারীর (২৬) সেল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা তাকে অজ্ঞান অবস্থায় মিনিবাস থেকে ফেলে দিয়েছে। পুলিশ শনিবার এখবর জানায়।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থেকে ফেরার পথে সে এ ঘটনার শিকার হয়। নির্মল জগন্নাথ হলের ৩৩৬ নম্বর কক্ষের আবাসিক ছাত্র।
দুষ্কৃতিকারীরা নির্মলকে বেদম প্রহার করে শাহবাগের প্রায় ৩’শ মিটার দুরে রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানের মাঝের রাস্তায় ফেলে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
