২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগর সরকার প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন বরিশালের মেয়র

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার এমপি বলেছেন স্বয়ংসম্পূর্ণ সিটি কর্পোরেশন ছাড়া নগর সরকার চালানো সম্ভাব নয়।

বরিশাল প্রতিনিধি

রফিকুল ইসলাম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 08:33 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

শুক্রবার বিডিনিউজকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মেয়র এক কথা বলেন।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠার সময়কালকে উল্লেখ করে মেয়র বলেছেন, মাত্র বছর তিনেক আগে বরিশাল পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নিত হয়েছে। শুরু থেকেই স্থানীয় সরকারের অনুদানের মাধ্যমে কর্পোরেশনের উন্নয়নসহ কর্মচারীদের বেতন ভাতার ব্যবস্থা করা হচ্ছে। এ অবস্থায় বরিশালে নগর সরকারের পরিকল্পনা করা যায় কিন্তু তার বাস্তবায়ন কিভাবে হবে তা ভাবনার বিষয়।

নগর সরকার প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে মেয়র বলেন, কর্পোরেশনের উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় প্রয়োজন। এক্ষেত্রে নগর সরকারের বিকল্প নেই।