২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া শহরে নকল ওষুধের কারখানা আবিস্কার, বিপুল পরিমান ওষুধ আটক

বগুড়া শহরের দক্ষিণ মালতিনগর এলাকায় পুলিশ নকল ওষুধের কারখানার সন্ধান পেয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 10:20 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বৃহস্পতিবার বিকেলে পুলিশ ওই এলাকার একটি বাড়িতে সনি আর. মার্কেটিং কোম্পানি নামে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির কাঁচামাল উদ্ধার করে।

প্রত্যদর্শীরা জানায়, পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে রাজ্জাক খান রাজুর মালিকানাধীন সনি আর. মার্কেটিং কোম্পানিতে অভিযান চালায়।

এসময় পুলিশ মালিককে না পেলেও কার্টুনে ভরা বিপুল পরিমাণ ভিটামিন বি কমপ্লেক্স, প্যারাসিটামল, মেট্রোনিডাজল, এন্টাসিডসহ বিভিন্ন ওষুধ ও ড্রামে ভরা তরল ওষুধ উদ্ধার করে।

থানার সেকেন্ড অফিসার বিডিনিউজকে জানান, এ ব্যাপারে বিস্তারিতভাবে কিছু না জেনে সঠিকভাবে কিছুই বলা যাবে না।