২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে গার্ডের মৃত্যুতে তুলকালাম, কাভার্ড ভ্যানে আগুন

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বৃহস্পতিবার সন্ধার পর (ডিইপিজেড) একজন নিরাপত্তারক্ষী কাভার্ড ভ্যানের চাপায় নিহত হলে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে এবং কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

নিহত নিরপত্তারক্ষীর নাম আব্দুল বাসেদ (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডিইপিজেডের শান্তা গার্মেন্টসের নিরাপত্তারক্ষী আব্দুল বাসেদকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। আহত বাসেদকে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।

বাসেদের মৃত্যুর খবর শুনে শান্তা গার্মেন্টসের শ্রমিকরা রাস্তার নেমে আসে এবং কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই ভ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়।

রাত আটটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।