২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩তম সার্ক সম্মেলনের লক্ষ্যে পুর্ণোদ্যমে প্রস্তুতি নিচ্ছে ঢাকা

দুই বার স্থগিত হয়ে যাওয়া ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেললনের প্রস্তুতিতে কাজ করে যাচ্ছে ঢাকা। ১২-১৩ নভেম্বর ঢাকায় সার্ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বৃহস্পতিবার এক প্রেসব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বলেন, নির্ধারিত সময়ে সম্মেলন অনুষ্ঠানের জন্য আমরা পুর্ণোদ্যমে কাজ করে যাচ্ছি।

নির্ধারিত সময় অনুযায়ী ৮ এবং ৯ নভেম্বর সার্ক প্রোগ্রামিং কমিটির বৈঠক এবং ৯ নভেম্বর বিকেলে সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয়ের অনানুষ্ঠানিক বৈঠকগুলো ১০ নভেম্বর এবং আনুষ্ঠানিক বৈঠকগুলো ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এসব বৈঠকের ভেন্যু এবং অন্যান্য বিষয় নির্ধারণের কাজ চলছে।

হেমায়েতউদ্দিন বলেন, নিরাপত্তার ব্যাপারে আমরা প্রস্তুতি নিতে শুরু করেছি।

নভেম্বরের সম্মেলনের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে কাঠমান্ডুতে ২৮ থেকে ৩০ আগস্ট সার্কভুক্ত দেশগুলোর তথ্য তথ্যমন্ত্রীদের, ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোরব ইসলামাবাদে জ্বালানি মন্ত্রীদের, ৮ ও ৯ অক্টোবর কলম্বোয় অর্থমন্ত্রীদের এবং ২১ থেকে ২২ অক্টোবর ইসলামাবাদে বাণিজ্য মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে।

তবে, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা বিস্ফোরণে সার্ক সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে অনিশ্চয়তা রয়েই গেছে।