২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ নদী কমিশনের সম্ভাব্য বৈঠক ১৯-২০ সেপ্টেম্বর

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক ১৯-২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

জেআরসির ৩৬তম বৈঠক ৩০-৩১ আগস্ট ঢাকায় হবার কথা ছিলো। কিন্তু সে সময় ভারতের পানি সম্পদ মন্ত্রী প্রিয়রঞ্জন দাশ মুন্সী সেদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ব্যস্ত থাকায় এ বৈঠক মুলতবি হয়ে যায়। বৈঠকে তিনি ভারতের নেতৃত্ব দেবেন বলে কথা ছিলো।

সূত্র জানায়, ভারতের পার্লামেন্টের চলতি অধিবেশন ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর কারণে জেআরসি বৈঠক মুলতবি করা হয়। অধিবেশনকালীন কেবিনেট মন্ত্রিরা সচরাচর ব্যস্ত থাকেন।

এরআগে এই অধিবেশন ২৬ আগস্ট মুলতবি হবে বলে ধারণা করা হয়েছিলো।

একই কারণে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী মনি শংকর আয়ারও তার শিডিউল বদলান এবং তিনি আগামী ৫-৬ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে।