২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় থেকে বাংলাদেশীরা সাবধান!

কলকাতায় ডেঙ্গুর বিস্তার শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের অন্য এলাকাগুলোতেও ডেঙ্গু জ্বরের প্রকোপ রয়েছে। এরই মধ্যে মারা গিয়েছে নয় ব্যক্তি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 11:06 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

প্রতিদিনই শত শত বাংলাদেশী কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ভ্রমণে যান। বাংলাদেশীদের কলকাতা ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সংশ্লিষ্ট চিকিৎসকরা। মশাবাহিত এ রোগের চিকিৎসা বেশ জটিল ও ব্যয়বহুল। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র অবশ্য বুধবার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কলকাতার স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বরে আক্রান্ত একশ’রও বেশি রোগীর শরীরে ডেঙ্গুর লক্ষণ দেখা গেছে।

কলকাতার লেক গার্ডেন, গলফ গ্রিন, ঢাকুরিয়া, জুধপুর পার্ক, টালিগঞ্জ, সন্তোষপুর ও জাদবপুরে ডেঙ্গুর প্রকোপ বেশি বলে জানা গেছে।