২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

রাজধানীর পল্লবীতে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে সাত বছর বয়সী ছোট ভাই। নিহত রমজান আলী মীরপুর সাড়ে এগারোর তালতলার আবদুল্লাহ আলীর পুত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 09:42 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬ টায় পারিবারিক কলহের এক পর্যায়ে বড় ভাই কবির তার ছোট ভাই রমজানের মাথা দেওয়ালের সাথে ঠুকে দেয়। গুরুতর আহত অবস্থায় রমজানকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।