২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় জেএমবি ক্যাডার গ্রেফতার

ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) ক্যাডার সন্দেহে পুলিশ পাবনার শান্তিনগর মহল্লা থেকে বুধবার এক যুবককে আটক করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 09:32 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

আটক যুবকের নাম রাশেদুল ইসলাম। বিকেলে কঠোর গোপনীয়তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়।

পুলিশ জানায়, গাইবান্ধা জেলার জেএমবি নেতা মতিন মেহেদীর বাড়ি তল্লাশি করে পুলিশ মেহেদীকে লেখা রাশেদুল ইসলামের একটি চিঠি উদ্ধার করে। এ চিঠির সূত্র ধরে পাবনা সদর থানা পুলিশ বুধবার দুপুরে শহরের শান্তিনগর মহল্লা থেকে রাশেদুলকে গ্রেফতার করে।

রাশেদুলকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।

রাশেদুল ইসলাম পাবনা শহরের শান্তিনগর মহল্লার সিরাজুল ইসলামের ছেলে। রাশেদুল ভোকেশনাল ইন্সটিটিউট থেকে এসএসসি সমমানের পরীক্ষা পাশ করে তার ভাইয়ের কম্পিউটারের দোকানে কাজ করত।