২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে বোমা হামলার ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্র : মুফতি শহীদুল ইসলাম

ইসলামী ঐক্যজোটের শায়খুল হাদীস অংশের ভাইস চেয়ারম্যান মুফতি শহীদুল ইসলাম এমপি বলেছেন, সারাদেশে বোমা হামলার ঘটনা নজিরবিহীন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

পৃথিবীর কোথাও এমনটি ঘটেনি। আন্তর্জাতিক চক্রান্ত ছাড়া এ ধরনের হামলা সম্ভব নয়।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামে বুধবার সকালে ফরিদপুর-১ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও ইসলামী ঐক্যজোট নেতা মুফতি শরাফত হোসাইনের পক্ষে নির্বাচনী গণসংযোগ শেষে বিডিনিউজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে যারা অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তারাই এ ঘটনার জন্য দায়ী।

মুফতি শহীদুল ইসলাম বলেন, সারাদেশে বোমা হামলার ঘটনায় সরকারের ব্যর্থতা আংশিক। কারণ ইতিপূর্বে এ রকম ঘটনা আর ঘটেনি।

স্বতন্ত্র প্রার্থী মুফতি শরাফত হোসাইনের পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে বিকেলে তছিরউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আমজাদ হোসাইন, আব্দুর রব ইউসুফী প্রমুখ।

এদিকে স্বতন্ত্র প্রার্থী কৃষক মোহাম্মদ সাদেকও বুধবার মধুখালি উপজেলায় গণসংযোগ করেন।

বিএনপি প্রার্থী শাহ মো: আবু জাফর ঢাকায় অবস্থান করায় বুধবার তার নির্বাচনী প্রচারণা বন্ধ ছিল।