জামা’আতুল মুজাহিদিনের সদস্য সন্দেহে জয়পুরহাটে আরো ১ জন গ্রেফতার
সিরাজগঞ্জ পুলিশ ১৭ আগস্টের বোমা হামলার সাথে সন্দেহে বুধবার জেলার সদর উপজেলার হোসেনপুর গ্রাম থেকে মান্না হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ধারণা করছে ১৭ আগস্টের বোমা হামলা ও জামা’আতুল মুজাহিদিনের সাথে মান্না’র সম্পৃক্ততা রয়েছে। গ্রেফতারের পর থেকে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এর আগে পুলিশ বোমহামলায় জড়িত সন্দেহে জেলার উল্লাপাড়া উপজেলার কামারখন্দে হাহী কারোপ আলী ডিগ্রি কলেজের শিক্ষক আলমগীর হোসেন ও কামারপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেনকে গত ২১ আগস্ট গ্রেফতার করে সাত দিনের রিমান্ডে নেয়।
