২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামা’আতুল মুজাহিদিনের সদস্য সন্দেহে জয়পুরহাটে আরো ১ জন গ্রেফতার

জয়পুরহাট পুলিশ ১৭ আগস্টের বোমা হামলার সাথে জড়িত ও জামা’আতুল মুজাহিদিনের সদস্য সন্দেহে বুধবার জেলার কালাই উপজেলার নানাহার গ্রাম থেকে একজনকে গ্রেফতার করেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

গ্রেফতারকৃত মাসুদুল ইসলাম ওরফে মাসুদ (৩০) নানাহার গ্রামের জসিম উদ্দীনের পুত্র।

পুলিশ ধারণা করছে ১৭ আগস্টের বোমা হামলা ও জামা’আতুল মুজাহিদিনের সাথে মাসুদের সম্পৃক্ততা রয়েছে। গ্রেফতারের পর থেকে পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।