অভিযুক্তদের সাথে নিয়ে জামালউদ্দিনের কবরের খোঁজে র্যাব
বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা জামালউদ্দিন অপহরণ মামলায় গ্রেফতারকৃত শহীদ চেয়ারম্যান, গাড়ি চালক সোবহান ও কালা মাহবুবের বক্তব্য যাচাই করতে সোমবার রাত থেকে নতুন অভিযানে নেমেছে র্যাব।
র্যাবের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের নিয়ে জামালউদ্দিনের কবর খোঁজতে র্যাব সদস্যরা ফটিকছড়ি যায়। তাদের সঙ্গে জামালউদ্দিনের অপহরণের সময় মাইক্রোবাসের চালক সোবহান, মূল আসামী শহীদ চেয়ারম্যান ফটিকছড়ির কাঞ্চননগরে যায়। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা শহরে ফিরে আসেন নি।
জামালউদ্দিনের পরিবার গত সোমবার রাতে গ্রেপ্তারকৃত তিনজনের সঙ্গে সাক্ষাৎ করে। অপহরণ মামলার তদন্তে অগ্রগতি তাদের মধ্যে আশার সঞ্চার করেছে।
