২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বিল থেকে জামা প্যান্টসহ কঙ্কাল উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে চরমপন্থীদের অভয়াশ্রম বলে কথিত কোদালিয়া বিল থেকে পুলিশ মঙ্গলবার দুপুরে প্যান্ট ও গেঞ্জি পরিহিত অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 09:56 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

মোল্লাহাট থানার ডিউটি অফিসার এসআই ইকবাল জানান, স্থানীয় কতিপয় ব্যক্তি বিলে মাছ ধরতে গেলে কঙ্কালটি তাদের জালে আটকে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। তার শরীরে গোলগলা গেঞ্জি ও কালো বেল্টসহ ফুলপ্যান্ট রয়েছে।

কঙ্কালটির পরিচয় এবং পরিধেয় কাপড়ের রং সনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ধারণা করছে, কে বা কারা বেশ কয়েক মাস আগে তাকে হত্যা করে গুম করেছিলো।