এ বছর ২০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে শাইনপুকুর সিরামিকস্
ইউরোপ এবং আমেরিকার বাজারে এ বছর ২০ মিলিয়ন (দুই লাখ) মার্কিন ডলার টেবিলওয়ার রপ্তানির লক্ষ্য নিয়ে বাংলাদেশের অন্যতম সিরামিকস্ উৎপাদনকারী প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস্ লিমিটেড জার্মানীর ফ্রাঙ্কফুর্টে পাচঁদিনব্যাপী একটি আর্ন্তজাতিক মেলায় অংশগ্রহন করতে যাচ্ছে।
বিভিন্ন দেশ থেকে আগত ক্রেতা-বিক্রেতাদের সাক্ষাৎস্থল নামে পরিচিত ‘টেনডেন্স লাইফ স্টাইল-২০০৫’--আর্ন্তজাতিক বাৎসরিক মেলাটি আগামী ২৬ আগষ্ট ২০০৫ (শুক্রবার) থেকে শুরু হবে।
শাইনপুকুর সিরামিকস্ এর ইন্টারন্যাশনাল মার্কেটিং এর প্রধান আশেক আলম এর নেতৃত্বে প্রতিষ্ঠানটির তিন সদস্যের একটি দল মেলায় অংশ নিতে ফ্রাঙ্কফুর্ট যাবেন।
মেলায় অংশগ্রহনের উদ্দেশ্য সম্পর্কে আশেক আলম বলেন, প্রতিবছর এই মেলায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত ক্রেতা বিক্রেতারা এখানে মিলিত হন । টেবিলওয়্যার, সাজসজ্জা, গিফট্, এবং জুয়েলারী সামগ্রীর বিভিন্ন বিষয়ে তাদের মতামত আদান প্রদান করেন।
১৯৯৯ সালে বানিজ্যিকভাবে উৎপাদন শুরু করার পর থেকে শাইনপুকুর সিরামিকস্ এ পর্যন্ত এর পণ্যসামগ্রী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালী, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ডেনমার্ক, জার্মানী, তুরস্ক, ভারত প্রভৃতি দেশে রপ্তানী করছে।
