২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক দাস ব্যবসা অবসান দিবস পালিত

ঢাকায় জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দাস ব্যবসা অবসান দিবস মঙ্গলবার পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এ উপলক্ষ্যে মঙ্গলবার মুক্তাঙ্গনে গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন এক সমাবেশ আয়োজন করে।

অন্যদিকে ওয়ার্কাস রাইট ফোরামের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে ‘দাস ব্যবসা ও এইচআইভি/এইডস’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ, অধ্যাপক মেসবাহ কামাল, আবুল হোসেইন এবং ইমাম উদ্দিন।

বক্তরা উল্লেখ করেন, জাতিসংঘ ঘোষিত দিবস হওয়ার পরও এ ব্যাপারে ঢাকায় ইউনেস্কো অফিসের এ উপলক্ষ্যে কোনো কার্যক্রম নেই। এমনকি এ ব্যাপারে সংশ্লিস্ট কর্মকর্তারা কিছুই জানেন না।