ভেজাল খাদ্যের বিরুদ্ধে রাজধানীতে মানব বন্ধন
ভেজাল খাদ্যর বিরুদ্ধে মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে শহীদ মিনার পর্যন্ত মানব বন্ধন রচনা করা হয়। মানব বন্ধন থেকে ভেজাল খাদ্য বিক্রেতাদের শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।
মুসলিম এইড বাংলাদেশ, অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্টাডিজ (এআরডিএস), শিক্ষা বিচিত্রা, সাউথপয়েন্ট স্কুল এ মানব বন্ধন রচনা করে হয় । কর্মসূচির আয়োজন করে এআরডিএস।
এআরডিএসের চেয়ারম্যান আবদার রহমানের সভাপতিত্বে মানব বন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন মুসলিমএইডের সহকারি পরিচালক মো. মাহফুজুর রহমান, বিশিষ্ট মানবাধিকার নেত্রী ও ঠ্যাঙ্গামারা মহিলা সুবজ সঙ্ঘ’র (টিএমএসএস) উপ পরিচালক জেসমিন আরা সাথী, সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মাহমুদ গওহর প্রমুখ।
