জয়পুরহাটে জামা’আতুল মুজাহিদীনের আরেক সদস্য গ্রেফতার
জয়পুরহাটে সোমবার জামা’আতুল মুজাহিদীনের আরও এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এ পর্যন্ত জেলায় ১৭ আগস্টের বোমা বিস্ফোরণের ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করা হলো।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুলাল (২৮) জামা’ আতুল মুজাহিদিনের সক্রিয় সদস্য ও পুলিশের তালিকাভুক্ত আসামী।
দুলাল সদর উপজেলার পলিকাদোয়া গ্রামের মৃত জিন্না’র পুত্র।
গ্রেফতারকৃতদের মধ্যে আতোয়ার, মজনু মিয়া ও সুলতানকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
